রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে টোল, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে টোল বা পারাপার ফি আদায় শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ মার্কিন ডলার আদায় করার মাধ্যমে এই নতুন ব্যবস্থার সূচনা করেছে।

হরমুজ প্রণালিতে টোল, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে টোল বা পারাপার ফি আদায় শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ মার্কিন ডলার আদায় করার মাধ্যমে এই নতুন ব্যবস্থার সূচনা করেছে।

আন্তর্জাতিক বাজার ও ভূ-রাজনীতি বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে এই রুটটি কার্যত নিয়ন্ত্রণে নিয়ে তেহরান এখন এটিকে একটি 'টোল রোড' বা নিয়মিত ফি আদায়ের পথে রূপান্তর করেছে। আয়াতুল্লাহ মোজতবা খামেনির নেতৃত্বাধীন ইরান সরকার এই পানিপথ ব্যবহারের ক্ষেত্রে কঠোর ‘ভেটিং’ বা যাচাইকরণ প্রক্রিয়া চালু করেছে। এখন থেকে এই প্রণালি দিয়ে যেতে হলে জাহাজগুলোকে আগেভাগে নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে পারাপারের অনুমতি মিলবে।

আইআরজিসি জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে এই অর্থ আদায় করা হচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজগুলো বিশেষ সুবিধা পাবে এবং তারা বিনাবাধায় এই পথ ব্যবহারের সুযোগ পাচ্ছে। মূলত পশ্চিমা বিশ্বের ওপর চাপ সৃষ্টি করতেই ইরান কৌশলগতভাবে এই জ্বালানি করিডোরের নিয়ন্ত্রণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে।