শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেল হ্যাক করে সেখানে অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, এই কাজ কারা করেছে তা চিহ্নিত করা হয়েছে এবং অপকর্মকারীদের মুখোশ জাতীয় জনসমক্ষে উন্মোচন করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের একটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেল হ্যাক করে সেখানে অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, এই কাজ কারা করেছে তা চিহ্নিত করা হয়েছে এবং অপকর্মকারীদের মুখোশ জাতীয় জনসমক্ষে উন্মোচন করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের একটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, “তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়বে জামায়াত। তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেবে, আর মুরুব্বীরা পেছন থেকে সাহস যোগাবে। কেউ কোনো অপরাধ করে পার পাবে না। সমতার দেশ গড়া হবে। কোনো নারীকে হেনস্তা করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের জিরো টলারেন্স নীতি থাকবে।”

তিনি সমালোচনামূলক ভাষায় আরও বলেন, “একদল লোক ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? ১২ তারিখ ইনসাফের পক্ষে ফয়সালা আসবে।”

এর আগে দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “এই নির্বাচন গত ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন।”

প্রসঙ্গত, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, হ্যাকিংয়ের মাধ্যমে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।