ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ সেনা সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে রাতে প্রকাশিত পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে উভয়পক্ষ শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বাংলাদেশ ও ইইউর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।