বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ইইউ'র সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’ (পিসিএ)-এ প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন করেছে বাংলাদেশ। এই পদক্ষেপকে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইইউ'র সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ
ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’ (পিসিএ)-এ প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন করেছে বাংলাদেশ। এই পদক্ষেপকে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ইনিশিয়াল সাইনিং সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে স্বাক্ষর করেন পাওলা পাম্পালনি।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাস।