আরবেলোয়া আশা প্রকাশ করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপ্পেকে দলে নিয়ে আসা সম্ভব হবে। ১৮ মার্চ ম্যানচেস্টারের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন,
“এমবাপ্পের অবস্থা প্রতিদিনই উন্নতি করছে এবং তার পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সবকিছু তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আজকের ম্যাচে তিনি খেলবেন না, তবে আশা করা হচ্ছে তিনি দলের সঙ্গে ম্যানচেস্টারে যেতে পারবেন। আগামীকাল তার শারীরিক অবস্থা দেখে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় স্প্যানিশ ক্লাব সতর্ক অবস্থান অবলম্বন করবে।
এদিকে এমবাপ্পের ইনজুরি নিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলও উদ্বিগ্ন। কারণ মাত্র তিন মাস পর ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর চোট পুরোপুরি না সারলেও, এমবাপ্পে সম্ভবত বিশ্বকাপে অংশ নিতে পারবেন।