বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরাকে মার্কিন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন বা বিস্ফোরকবাহী নৌযানের হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। বুধবার (১১ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস।

ইরাকে মার্কিন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত
ছবিঃ সংগৃহীত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন বা বিস্ফোরকবাহী নৌযানের হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। বুধবার (১১ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামক ট্যাংকারটি আক্রান্ত হলে ওই দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটে। জাহাজটিতে আরও ১৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন, যাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাস বর্তমানে উদ্ধারকৃত নাবিক এবং ইরাকি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (আইএনএ) জানিয়েছে, আল-ফাও বন্দর এলাকায় দুটি বিদেশি জাহাজে ‘নাশকতামূলক হামলা’ চালানো হয়েছে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, হামলার পরপরই দ্রুত অভিযান চালিয়ে মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, এই হামলার নেপথ্যে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি ছোট নৌযান ব্যবহার করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। বিস্ফোরণের ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। বর্তমানে হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং প্রকৃত কারণ অনুসন্ধানে গভীর তদন্ত চলছে।