রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধের ময়দান ও আলোচনার টেবিল ছাড়েনি: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির মধ্যেও ইরান নিজের সামরিক প্রতিরক্ষা ও কূটনৈতিক তৎপরতা সমান্তরালভাবে বজায় রাখছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরান যুদ্ধের ময়দান ও আলোচনার টেবিল ছাড়েনি: পেজেশকিয়ান
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির মধ্যেও ইরান নিজের সামরিক প্রতিরক্ষা ও কূটনৈতিক তৎপরতা সমান্তরালভাবে বজায় রাখছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, তেহরান একদিকে যেমন নিজের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষামূলক অবস্থানে অনড় রয়েছে, তেমনই অন্যদিকে বৈশ্বিক যোগাযোগের পথও সচল রেখেছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, একটি রাষ্ট্রের জাতীয় সক্ষমতা ও শক্তির প্রধান দুটি স্তম্ভ হলো কূটনীতি এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান সময়ে এই দুটি খাতেই ইরান অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো রণক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়নি, আবার একই সাথে আন্তর্জাতিক স্তরে সংলাপ ও আলোচনার টেবিলকেও পরিহার করেনি।

নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি চলমান আঞ্চলিক সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়ার যে নীতি, তেহরান আগামীতেও সেই অবস্থানেই অটল থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।