বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানের হামলায় কাতারের এলএনজি গ্যাস উৎপাদন ক্ষমতা ১৭ শতাংশ হ্রাস

ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলার পর পূর্ব ঘোষণা অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি কেন্দ্রে পালটা হামলা করছে ইরান। দেশটির ধারাবাহিক হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭ শতাংশ ৫ বছরের জন্য বন্ধ হয়ে গেছে।

ইরানের হামলায় কাতারের এলএনজি গ্যাস উৎপাদন ক্ষমতা ১৭ শতাংশ হ্রাস
ছবি : সংগৃহীত

ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে হামলার পর পূর্ব ঘোষণা অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি কেন্দ্রে পালটা হামলা করছে ইরান। দেশটির ধারাবাহিক হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭ শতাংশ ৫ বছরের জন্য বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা 'কাতারএনার্জির' প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ আল কারাবির বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ইরানের হামলায় এলএনজি রপ্তানি ও উৎপাদন স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল অবকাঠামো তৈরি করতে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।

আল কারাবি বলেন, বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ৩ থেকে ৫ বছর লেগে যাবে।