মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের নতুন সুপ্রিম লিডারের ওপর হামলার বিষয়ে যা জানা গেল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান তা উড়িয়ে দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, "আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। এ বিষয়ে কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছেন।"

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও আঘাতের প্রকৃতি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিনের শাসক আলি খামেনি-এর ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হওয়ার পরই মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত শুরু হয়।

সাধারণত আড়ালে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত মোজতবা খামেনি খুব কমই জনসমক্ষে দেখা দেন। গত রোববার তিনি সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা পেয়েছেন, তবে এখনও জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি।

নিউইয়র্ক টাইমসের বুধবার প্রকাশিত প্রতিবেদনে তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, মোজতবা খামেনি কিছু আঘাত পেয়েছেন, যার মধ্যে পায়ের আঘাতও রয়েছে, কিন্তু তিনি সচেতন অবস্থায় আছেন এবং সীমিত যোগাযোগের ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ স্থানে রয়েছেন।