ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু-র পারিবারিক বাসভবনে আঘাত পড়েছে এবং তাঁর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু, যিনি একজন নাট্যকার, নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) পরিচালিত এই হামলায় নেতানিয়াহুর সিজারিয়া অঞ্চলের বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বাড়িতে আগুন ধরে যায়। কিছু সূত্রে দাবি করা হয়েছে, এই হামলাটি ইরানের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে, যেখানে ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দেশটির সরকারি ও গণমাধ্যম সূত্রগুলো এই দাবিকে ‘ফেক নিউজ’ হিসেবে উড়িয়ে দিয়েছে।
তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তবে, সত্যতা যাচাই এখনো প্রয়োজন।