মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানি নেতৃত্ব ‘ইঁদুরের মতো’ লুকিয়ে আছে: পিট হেগসেথ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে ইরানের সামরিক শক্তি কার্যত ভেঙে পড়েছে এবং দেশটির শীর্ষ নেতৃত্ব এখন ভয়ে আত্মগোপনে রয়েছে—এমন দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের নেতারা বর্তমানে ভূগর্ভে ইঁদুরের মতো লুকিয়ে আছেন এবং পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত সংকটপূর্ণ।

শুক্রবার (১৩ মার্চ) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ব্রিফিংয়ে হেগসেথ আরও দাবি করেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন এবং সম্ভবত ‘বিকৃত’ হয়ে গেছেন। ইরানের বর্তমান নেতৃত্বের অবস্থা তুলে ধরে তিনি বলেন, “ইরানের নেতৃত্বের অবস্থাও ভালো নয়। তারা চরম হতাশ এবং হন্যে হয়ে লুকিয়ে বেড়াচ্ছে। তারা এখন ভূগর্ভে চলে গেছে, ঠিক ইঁদুরের মতো ভয়ে কুঁকড়ে আছে।”

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির একটি লিখিত বার্তা পড়ে শোনানো হয়। তবে সেই বার্তার সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন হেগসেথ। তিনি বলেন, “তিনি (মোজতবা) গতকাল একটি বিবৃতি দিয়েছেন, আসলে এটি একটি অত্যন্ত দুর্বল বিবৃতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো কণ্ঠস্বর ছিল না এবং কোনো ভিডিও ছিল না।”

ইরানের প্রচারমাধ্যমের প্রযুক্তিগত সক্ষমতার প্রসঙ্গ তুলে হেগসেথ প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ইরানের প্রচুর ক্যামেরা এবং প্রচুর ভয়েস রেকর্ডার আছে, তাহলে কেন শুধুমাত্র একটি লিখিত বিবৃতি দেওয়া হলো? আমি মনে করি আপনারা সবাই এর কারণ জানেন। তার বাবা মৃত। তিনি নিজে ভীত, আহত এবং পালাচ্ছেন। সর্বোপরি তার বৈধতার অভাব রয়েছে। এটি তাদের জন্য একটি জগাখিচুড়ি পরিস্থিতি।”

পেন্টাগনের ওই ব্রিফিংয়ে হেগসেথ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ১৫ হাজারের বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও ৯০ শতাংশের বেশি কমে গেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮,৫৫১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।