মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও

আমেরিকা ও ইরানের সম্ভাব্য চুক্তির মূল উদ্দেশ্য হিসেবে তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করার বিষটিকে স্পষ্ট বার্তা হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন।

ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
ছবি : সংগৃহীত
আমেরিকা ও ইরানের সম্ভাব্য চুক্তির মূল উদ্দেশ্য হিসেবে তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করার বিষটিকে স্পষ্ট বার্তা হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও জানান, তাদের দীর্ঘমেয়াদী রূপরেখার চূড়ান্ত লক্ষ্যই হলো ইরানকে পরমাণু শক্তিমুক্ত করা।

একই সাথে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালিটির বর্তমান পরিস্থিতি নিয়েও মার্কিন অবস্থান ব্যক্ত করেন এই শীর্ষ কূটনীতিক। তিনি জানান, পারস্য উপসাগরের এই জলপথ দিয়ে বর্তমানে আন্তর্জাতিক পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সেখানে বাণিজ্যিক জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটন একটি আন্তর্জাতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে, যেন আরও বেশি সংখ্যক জলযান সম্পূর্ণ নিরাপদে যাতায়াত সম্পন্ন করতে পারে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বাণিজ্য সচল রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তেহরান ও মাসকাটের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের প্রাথমিক উদ্দেশ্য জাহাজ চলাচলের পথ ঝুঁকিমুক্ত করা হলেও, এই মধ্যস্থতার পথ ধরেই তারা মূল লক্ষ্য অর্থাৎ ইরানের পারমাণবিক কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধের দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে এগোতে চায়।