শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ড

ইসরায়েলের বিরশেবা এলাকার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলার ফলে সংশ্লিষ্ট এলাকায় বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ছবিঃ সংগৃহীত

দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বিরশেবার নিওত হোভাব নামক শিল্পাঞ্চল লক্ষ্য করে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আঘাতের পরপরই সেখানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো।