লেবাননে চলমান ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ৭৯৮ জন, এমন তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। তবে পরবর্তীতে হতাহতের সংখ্যা আরও বেড়েছে বলে সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে।