শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

জামালপুর সীমান্ত দিয়ে শতাধিক মানুষ পুশইনের চেষ্টা বিএসএফের

ভারত থেকে জামালপুর-কুড়িগ্রাম সীমান্ত এলাকার ৮টি পয়েন্ট দিয়ে একি রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি, স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান এবং নজরদারির কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

জামালপুর সীমান্ত দিয়ে শতাধিক মানুষ পুশইনের চেষ্টা বিএসএফের

ভারত থেকে জামালপুর-কুড়িগ্রাম সীমান্ত এলাকার ৮টি পয়েন্ট দিয়ে একি রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি, স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান এবং নজরদারির কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৯ জুন) দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৮ জুন) গভীর রাতে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি এর আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এতে আরও জানানো হয়, রাতে ভারত এসব পয়েন্টে লাইট অফ করে দিলে সন্দেহ হয়। পরে সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদারের পাশাপাশি বিজিবি কঠোর অবস্থান নিলে বিএসএফের এসব চেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে। এছাড়াও বিজিবির সঙ্গে পালাক্রমে সীমান্ত পাহারা দিচ্ছে স্থানীয়রা।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন- সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা মোকাবিলায় সীমান্ত জুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।