মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

‎জামালপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

‎জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

‎জামালপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

‎জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

‎‎রবিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় মুসা ফকির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা শেষে মৃত্যু নিশ্চিত হওয়ার পর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।