মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

‎জামালপুর পৌর এলাকায় প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
‎জামালপুর পৌর এলাকায় প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।
‎
‎শুক্রবার (১৯ জুন) দুপুরে পৌর শহরের কাজীর আখ এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় প্রতিবেশী খাইরুল কৌশলে প্রতিবন্ধী কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর পরনের কাপড় পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে পরিয়ে দেন। এই ঘটনা দেখে ওই কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটকের মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
‎
‎জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক এস এম নূর মোহাম্মদ বলেন- ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আলামত সংগ্রহ ও ভুক্তভোগী কিশোরীর পরীক্ষা নীরিক্ষা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।