বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াত ইসলামি দল নয়, আমাদের লক্ষ্য শরিয়তপ্রধান দেশ: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তাদের নির্বাচনি ইশতেহারে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেশ পরিচালনায় শরিয়তকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে, কিন্তু জামায়াত কোথাও ইসলামের কথা বলেনি। তিনি মন্তব্য করেন, “এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।”

জামায়াত ইসলামি দল নয়, আমাদের লক্ষ্য শরিয়তপ্রধান দেশ: রেজাউল করীম
বক্তব্য ‍দিচ্ছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তাদের নির্বাচনি ইশতেহারে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেশ পরিচালনায় শরিয়তকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে, কিন্তু জামায়াত কোথাও ইসলামের কথা বলেনি। তিনি মন্তব্য করেন, “এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ইসলামের পক্ষে একটি বাক্স দেবার ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ্য সামনে রেখে কাজ করতে গিয়েছিলাম, তখন অনেক ইসলামি দল প্রথমে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এবং আরও কিছু দল আমাদের সঙ্গে যুক্ত হলো। যখন সারাদেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করল, তখন দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিকদের বদলে ক্ষমতাপ্রেমিকরা বাধা সৃষ্টি করল।”

তিনি বলেন, “গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে কুখ্যাত বেগমপাড়া।”

চরমোনাই পীর বলেন, “এ দেশ আলেম-ওলামার দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা নই। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আলেমরা আছেন, দেশপ্রেমিকরা আছেন, ইসলামপ্রেমীরাও আমাদের সঙ্গে আছেন।”

নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।