শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান

জামায়াতে ইসলামীর রাজনীতির প্রধান হাতিয়ার ধর্মের অপব্যবহার—এমন অভিযোগ করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, জামায়াত নেতাদের আচরণে এমন ধারণা তৈরি হয়েছে যেন জান্নাত তাদের ব্যক্তিগত সম্পত্তি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি। তারা মনে করেন, চাইলে জান্নাত কাউকে দিয়ে দিতে পারবেন।’

জামায়াতের রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা জামায়াত সম্পর্কে জানি। তাদের একটাই পুঁজি—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। এই ধরনের কথা বলে তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে।’

জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, ‘আপনারা ভোট চাইবেন, মানুষের কাছে যাবেন—এটা স্বাভাবিক। কিন্তু ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’

তিনি দাবি করেন, ‘ধর্মের অপব্যবহারের কারণেই জনগণ ধীরে ধীরে জামায়াতকে প্রত্যাখ্যান করা শুরু করেছে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাশেদ খান বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ নেই। কিন্তু আওয়ামী লীগ একটি বড় দল, তাদের অনেক ভোটার রয়েছে। তারা এখন কাকে ভোট দেবে—এই প্রশ্ন সামনে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল। সে কারণেই নির্বাচনে তারা ধানের শীষে ভোট দেবে।’