শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন জার্মান-আমেরিকান কোচ টমাস ডুলি। শুক্রবার সকালে দেশে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা দেয়।

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন জার্মান-আমেরিকান কোচ টমাস ডুলি। শুক্রবার সকালে দেশে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা দেয়।

সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাফুফে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান টমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত।

বিশ্ব ফুটবলে প্রায় ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আসছেন ডুলি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কোচিং ক্যারিয়ারেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

বাফুফে আরও জানায়, দল গঠনে টমাস ডুলির দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। পাশাপাশি এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সমর্থকদের আবেগ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। তার অধীনে ফিলিপাইন জাতীয় দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। একই সময়ে দলটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিংও অর্জন করে।

বাংলাদেশে আসার আগে সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডুলি। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবগুলোতেই জয় পায়।

তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নতুন মিশন শুরু করতে যাচ্ছেন টমাস ডুলি।