শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল: আসিফ মাহমুদ

সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার উল্লেখ থাকার প্রেক্ষাপটে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলাকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল: আসিফ মাহমুদ
ছবিঃ সংগৃহীত

সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার উল্লেখ থাকার প্রেক্ষাপটে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলাকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা প্রচলিত সংবিধানের বিরোধী। নিজের বক্তব্যের সপক্ষে তিনি পোস্টের কমেন্ট বক্সে একটি ছবিও সংযুক্ত করেছেন। ওই ছবিটি মূলত বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ তফসিলের একটি অংশ, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণার বিবরণ স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।

এনসিপি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাধীনতার ঘোষণা ও ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসিফ মাহমুদের এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।