শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জম্বি কমেডিতে জুটি বাঁধছেন টাইগার শ্রফ ও শানায়া কাপুর

বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ এবার গতানুগতিক ধারার বাইরে এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হতে যাচ্ছেন। জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পরবর্তী জম্বি কমেডি ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় টাইগারের সঙ্গী হতে যাচ্ছেন শানায়া কাপুর। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’র মতো সফল চলচ্চিত্রে টাইগারের সঙ্গে কাজ করেছেন।

জম্বি কমেডিতে জুটি বাঁধছেন টাইগার শ্রফ ও শানায়া কাপুর
ছবি : সংগৃহীত

বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ এবার গতানুগতিক ধারার বাইরে এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হতে যাচ্ছেন। জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পরবর্তী জম্বি কমেডি ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় টাইগারের সঙ্গী হতে যাচ্ছেন শানায়া কাপুর। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’র মতো সফল চলচ্চিত্রে টাইগারের সঙ্গে কাজ করেছেন।

ভারতীয় চলচ্চিত্রে জম্বি কমেডি বা ভৌতিক হাস্যকৌতুকের বিষয়টি বেশ বিরল। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গো গোয়া গন’-এর পর এই ঘরানায় বড় কোনো কাজ দর্শক দেখেনি। টাইগারের এই নতুন সিনেমাটি সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন। যদিও গল্পের মূল প্রেক্ষাপট নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হয়েছে, তবে এতে ভরপুর কমেডি ও রোমাঞ্চের সংমিশ্রণ থাকবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই সিনেমার মাধ্যমেই টাইগার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমেডি নির্ভর কোনো প্রজেক্টে নাম লিখিয়েছেন।

টাইগার শ্রফ বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে সময় পার করছেন। ‘লাগ যা গালে’ ও ‘বজ্র’ নামক দুটি সিনেমার চিত্রধারণ শেষ করেই তিনি নতুন এই জম্বি কমেডির শুটিং সেটে যোগ দেবেন। অন্যদিকে, তার সহ-অভিনেত্রী শানায়া কাপুরকে সম্প্রতি ‘তু ইয়া ম্যায়’ নামক থ্রিলারে দেখা গেছে এবং বর্তমানে তার হাতে ‘জেসি’ শিরোনামের একটি পিরিয়ড কমেডি রয়েছে।

সিনেমাটির পরিচালক আহমেদ খান আপাতত ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ একঝাঁক তারকা নিয়ে দুবাইয়ে একটি গানের শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে তার। ভ্যারাইটি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বড় বাজেটের এই জম্বি কমেডি সিনেমাটি ২০২৬ সালের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।