বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বর্তমান সরকারের বিশেষ তৎপরতা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো পূরণে চরম উদাসীনতা ও তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি মন্তব্য করেছেন যে, বিভিন্ন সাংবিধানিক বিতর্ক সামনে এনে সরকার প্রকৃতপক্ষে জনগণের রায়কে অবজ্ঞা করার চেষ্টা করছে।

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বর্তমান সরকারের বিশেষ তৎপরতা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো পূরণে চরম উদাসীনতা ও তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি মন্তব্য করেছেন যে, বিভিন্ন সাংবিধানিক বিতর্ক সামনে এনে সরকার প্রকৃতপক্ষে জনগণের রায়কে অবজ্ঞা করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে উল্লেখ করেন, নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের ভাতা প্রদান কিংবা খাল খননের মতো কর্মসূচি নিয়ে যতটা ব্যস্ত সময় পার করছে, জাতির সামনে দেওয়া জুলাইয়ের অঙ্গীকার বা গণভোটের আকাঙ্ক্ষা পূরণে তাদের মধ্যে ততটাই অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, জুলাই সনদ ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করার একটি দিকনির্দেশনা। অথচ বর্তমান সরকার সেই পথে না হেঁটে বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিজেদের অনুসারীদের নিয়োগ দিয়ে পুরোনো কায়দায় দলীয়করণের সংস্কৃতি শুরু করেছে।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই প্রত্যাশাকে ধূলিসাৎ করা হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব এই বিশাল গণজাগরণ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে আসা মানেই জনসাধারণের সাথে করা বিশ্বাস ভঙ্গ করা। এই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে বলে তিনি মনে করেন।

এবি পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্য পেশাজীবী নেতারাও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখা এবং দ্রুত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই সভা শেষে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।