শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই আলোচনা ও স্মরণ সভাটি শুরু হওয়ার কথা রয়েছে।
শহীদদের স্মৃতি ও তাদের অবদানকে স্মরণ করতে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে এই আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই স্মরণ সভায় অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি জানিয়েছে।