শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

জ্বালানি সংকটে গ্রীন লাইনের চলাচল বন্ধ ঘোষণা

ঈদ এলেই যাত্রী চলাচল বাড়ে, যানবাহনগুলোয় থাকে উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে শুরু হয়েছে জ্বালানি সংকট। এরই প্রেক্ষিতে ঢাকা–ইলিশা–ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী জাহাজ এমভি গ্রীন লাইন-৩ এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। একই কারণে আগামীকাল ১৪ মার্চও এ নৌযানটির চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে আজ শুক্রবার (১৩ মার্চ) জাহাজটির নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। একই কারণে আগামীকাল শনিবারও (১৪ মার্চ) জাহাজটি ছেড়ে যাবে না। জ্বালানি অপ্রাপ্যতার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানিয়েছে, সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আগামী ১৫ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এমভি গ্রীন লাইন-৩ যাত্রা শুরু করবে।

যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেডের কর্তৃপক্ষ।