শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কান উৎসবে মিস ভেনেজুয়েলাকে শারীরিক নির্যাতন

বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব চলাকালীন এক হোটেল কক্ষে ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল (২৯) শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হচ্ছে তারই সেলিব্রিটি স্টাইলিস্টকে।

কান উৎসবে মিস ভেনেজুয়েলাকে শারীরিক নির্যাতন

বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব চলাকালীন এক হোটেল কক্ষে ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল (২৯) শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হচ্ছে তারই সেলিব্রিটি স্টাইলিস্টকে।

ভেনেজুয়েলা ও মেক্সিকোর স্থানীয় গণমাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করে।

মঙ্গলবার (১৯ মে) ঘটে যাওয়া ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন আন্দ্রেয়া দেল ভ্যাল। ভিডিওতে তার মুখে রক্তাক্ত ক্ষতচিহ্ন দেখা যায় এবং তাকে গভীরভাবে আহত ও বিপর্যস্ত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে তিনি সরাসরি তার স্টাইলিস্টকে উদ্দেশ করে বলেন, ‘দেখো, জিওভানি লাগুনা ঠিক এ কাজটিই করেছে। অভিনন্দন জিওভানি, আমি এটাই চেয়েছিলাম—তুমি আসলে কে, সেটা যেন তুমি নিজেই সবার সামনে উন্মোচন করো।’

ঘটনার পর প্রকাশিত আরেকটি ফুটেজে দেখা যায়, হোটেল কক্ষটি সম্পূর্ণ এলোমেলো অবস্থায় রয়েছে এবং আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। একই ভিডিওতে ৩৩ বছর বয়সী ভেনেজুয়েলান স্টাইলিস্ট জিওভানি লাগুনাকে রুমের এক কোণে চেয়ারে বসে থাকতে দেখা যায়।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, হোটেলের অন্যান্য অতিথিরা কক্ষ থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে পুলিশকে খবর দেন। পরে স্প্যানিশ সাংবাদিক জর্ডি মার্টিনের শেয়ার করা ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা লাগুনাকে হোটেল থেকে আটক করে নিয়ে যাচ্ছেন।

অভিযুক্ত জিওভানি লাগুনা লাতিন আমেরিকার সৌন্দর্য প্রতিযোগিতা ও সেলিব্রিটি অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি ২০২৩ সাল থেকে ‘মিস ইউনিভার্স কলম্বিয়া’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া মেক্সিকোর ‘মিস ইউনিভার্স ২০২৫’ বিজয়ী ফাতিমা বোশের সঙ্গেও তার পেশাগত সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনার সঙ্গে ফাতিমা বোশের কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি।