সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা (৪৬) নামে বিএনপির এক স্থানীয় নেতা গুরুতর আহত হয়েছেন।

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা (৪৬) নামে বিএনপির এক স্থানীয় নেতা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ঘটনার বিবরণ দিতে গিয়ে নিহতের ছোট ভাই রাকিব হোসেন জানান, হাসান মোল্লা রাতে স্থানীয় জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী কাজ শেষে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে এবং পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত নেতার পেটের এক দিক দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। নির্বাচনের আগে এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।