শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘স্বাধীনতা পদক ২০২৬’ পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘স্বাধীনতা পদক ২০২৬’ পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো—

১) প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর) — ক্ষেত্র: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান।

২) ফৌজদারহাট ক্যাডেট কলেজ — ক্ষেত্র: মুক্তিযুদ্ধ।

৩) মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) — ক্ষেত্র: মুক্তিযুদ্ধ।

৪) অধ্যাপক ড. জহুরুল করিম — ক্ষেত্র: বিজ্ঞান ও প্রযুক্তি।

৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল — ক্ষেত্র: চিকিৎসাবিদ্যা।

৬) ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — ক্ষেত্র: সাহিত্য।

৭) এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) — ক্ষেত্র: সংস্কৃতি।

৮) বশির আহমেদ (মরণোত্তর) — ক্ষেত্র: সংস্কৃতি।

৯) জোবেরা রহমান লিনু — ক্ষেত্র: ক্রীড়া।

১০) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) — ক্ষেত্র: পল্লী উন্নয়ন।

১১) ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) — ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা।

১২) এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ — ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা।

১৩) মো. সাইদুল হক — ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা।

১৪) গণস্বাস্থ্য কেন্দ্র — ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা।

১৫) মাহেরীন চৌধুরী (মরণোত্তর) — ক্ষেত্র: সমাজসেবা/জনসেবা।

১৬) কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — ক্ষেত্র: জনপ্রশাসন।

১৭) মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি — ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ।

১৮) অধ্যাপক ড. এম এ রহিম — ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ।

১৯) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — ক্ষেত্র: গবেষণা ও প্রশিক্ষণ।

২০) আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) — ক্ষেত্র: পরিবেশ সংরক্ষণ।