শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের এই হেভিওয়েট প্রার্থী জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে আছেন।

কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের এই হেভিওয়েট প্রার্থী জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে আছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই আসনের মোট ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ০৭৩ ভোট। অর্থাৎ ৭৪টি কেন্দ্র শেষে সালাহউদ্দিন আহমদ ৫৭ হাজার ৩৭ ভোট বেশি পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার ফলাফলের এই প্রাথমিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন ভোটারের এই আসনে দুই প্রার্থীর লড়াই বেশ আলোচনার জন্ম দিলেও আংশিক ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান সালাহউদ্দিন আহমদের সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলছে এবং চূড়ান্ত ফলাফল পেতে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। তবে প্রাপ্ত তথ্যের ধারা অব্যাহত থাকলে সালাহউদ্দিন আহমদের বিজয় এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।