শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘কলশিট থেকে ফাইনাল কাট’: সহকারী পরিচালকের কর্মজগৎ নিয়ে 'লেখালিখির' বিশেষ কর্মশালা

চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে সহকারী পরিচালকের ভূমিকা ও কর্মপ্রক্রিয়া নিয়ে আগামী ২৪ জুন ২০২৬ একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে 'লেখালিখি'। “কলশিট থেকে ফাইনাল কাট: সিনেমার সহকারী পরিচালকের কর্মযাত্রা” শীর্ষক এ কর্মশালায় চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ এবং একজন সহকারী পরিচালকের বাস্তব দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

চলচ্চিত্রের শুটিং সেটে সময় ব্যবস্থাপনা, শিডিউল তৈরি, স্ক্রিপ্ট ব্রেকডাউন, কলশিট প্রস্তুত, শিল্পী ও কলাকুশলীদের সমন্বয় এবং হঠাৎ সৃষ্ট সংকট মোকাবিলাসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সহকারী পরিচালক কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। কর্মশালাটির মূল উদ্দেশ্য হলো আগ্রহীদের এই পেশার বাস্তব কর্মপ্রবাহের সঙ্গে পরিচিত করা।

কর্মশালায় আলোচনা হবে সহকারী পরিচালকের দায়িত্ব, প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত কাজের ধারা, প্রোডাকশন ডকুমেন্ট ব্যবস্থাপনা এবং সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিয়ে।

এ কর্মশালার মেন্টর হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা, ভিজ্যুয়াল স্টোরিটেলার ও Runout Films-এর পরিচালক সাবরিনা আইরিন। চলচ্চিত্র, বিজ্ঞাপন ও ভিজ্যুয়াল ন্যারেটিভ নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নির্মাতা অংশগ্রহণকারীদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। চলচ্চিত্র নির্মাণের বাস্তব জগৎকে কাছ থেকে জানতে আগ্রহী শিক্ষার্থী, নবীন নির্মাতা এবং ভবিষ্যতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে ইচ্ছুকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।