শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু

রাজধানীর কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (৬ ফেব্রুয়ারি) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।

কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (৬ ফেব্রুয়ারি) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, “বিএনপির এই উদ্যোগের ফলে, এখন থেকে কড়াইল বস্তির হাজারো মানুষ ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে এই আসনের অন্যান্য এলাকাকেও এই সেবার আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “আর তাই এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। শুধু তাই নয়, তারেক রহমান নির্বাচিত হলে এই এলাকার জীবনমানের উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন এ বিএনপি নেতা।”

একই সঙ্গে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।