শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

কু‌ড়িগ্রা‌মে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির ৫ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কু‌ড়িগ্রা‌মে জাতীয় পা‌র্টির ৫ নেতাকে অব্যাহ‌তি
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির ৫ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন— উলিপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (মিন্টু) মণ্ডল, সাংগঠনিক সম্পাদক নূর আমিন (পাঠান), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলম মিয়া, আমজাদ হোসেন ও ইউনুছ আলী।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা সদস্য সচিব আব্দুস সোবহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই নেতারা। তারা লাঙ্গল প্রতীকের বিরোধিতা করে প্রকাশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী ডা. আক্কাস আলীর পক্ষে প্রচারণা ও সমর্থন যুগিয়ে আসছিলেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, এই ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই উপজেলা জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগ ছিল সদস্য সচিব আব্দুস সোবহানের বিরুদ্ধে। এই অসন্তোষের জেরে অন্তত দুই শতাধিক নেতাকর্মী বর্তমানে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। উল্লেখ্য যে, হাতপাখা প্রতীকের বর্তমান প্রার্থী ডা. আক্কাস আলী ২০১৮ সালের নির্বাচনে এই আসনেই জাতীয় পার্টির (লাঙ্গল) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।