মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কুয়েতের উপকূলের কাছে একটি যুক্তরাষ্ট্র-মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
শুক্রবার (৬ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।
ইরানের সশস্ত্র বাহিনী জানায়, কুয়েতের উপকূলের কাছাকাছি অবস্থানরত একটি ‘যুক্তরাষ্ট্রের মালিকানাধীন’ তেলবাহী ট্যাংকারে তারা হামলা চালিয়েছে।
এদিকে রাষ্ট্রীয় রেডিওর খবরে বলা হয়েছে, জাহাজটিতে আঘাত হানার পর সেটিতে আগুন ধরে যায়।