শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরাইল

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী চিকিৎসা পরিষেবা এবং সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।

লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরাইল
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী চিকিৎসা পরিষেবা এবং সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।

সাম্প্রতিক এক হামলায় আরও পাঁচজন চিকিৎসকের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসাকর্মীদের ওপর নিয়মিত হামলার একটি ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, লেবাননের কিছু প্যারামেডিক হিজবুল্লাহ অথবা আমাল মুভমেন্টের মতো সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত। এ ছাড়া অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ তুলে তারা হাসপাতাল এবং চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তবে এই অজুহাতে স্বাস্থ্যসেবা খাতে চালানো হামলাগুলো সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর টায়ারে রাতভর ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি পর্যালোচনায় সেখানে অদূর ভবিষ্যতে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনী নতুন করে আরও ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করায় মানবিক বিপর্যয়ের শঙ্কা আরও বেড়েছে। স্থানীয় সাধারণ মানুষের ধারণা, সামনে সংঘাতের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে জীবনধারণের জন্য অপরিহার্য সেবামূলক অবকাঠামো ও চিকিৎসাব্যবস্থা ধ্বংসের মুখে পড়ায় লেবাননের দক্ষিণাঞ্চলে এখন চরম সংকট বিরাজ করছে।