শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের

লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহের স্থবিরতা কাটিয়ে বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের
ছবি : সংগৃহীত

লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক সপ্তাহের স্থবিরতা কাটিয়ে বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

জনবহুল এই এলাকায় চালানো হামলার পর ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্রে দেখা গেছে, অসংখ্য বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাজধানীর কেন্দ্রস্থলে এই হামলা চলমান সংঘাতকে নতুন করে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির দিকে ধাবিত করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলের এই আগ্রাসন গত কয়েকদিন ধরেই তীব্রতর হয়েছে। এসব হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তেল আবিবের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের কারণেই তারা এই কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে।

পাল্টা অভিযোগে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলই প্রথম চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে আক্রমণ শুরু করেছে। এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে সেনাদের লক্ষ্য করে পালটা আঘাত হানছে। মাঠপর্যায়ের বর্তমান চিত্র বলছে, দুই পক্ষের শান্তি ফেরানোর চুক্তিটি এখন কেবল নথিপত্রেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।

উভয় পক্ষ একে অপরের ওপর দায় চাপিয়ে হামলা অব্যাহত রাখায় সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে দীর্ঘ বিরতির পর বৈরুতের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল অঞ্চলে সরাসরি বিমান হামলা মধ্যপ্রাচ্যে পুনরায় একটি বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।