সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

মাানিকগঞ্জে রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ব্যবহার না করে ভেজাল গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির চুলা, চিটাগুড়সহ প্রায় ৯ কেজি ভেজাল গুড় জব্দ করে ঘটনাস্থলেই নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোকিল উদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে খেজুরের রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কোকিল উদ্দিন ও তাঁর স্ত্রীকে হাতেনাতে ভেজাল গুড় তৈরি করতে দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, রস ছাড়াই প্রতিদিন নিয়মিতভাবে ১০ থেকে ১৫ কেজি গুড় তৈরি করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জব্দ করা গুড় ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।