রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় স্বেচ্ছায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন বাংলাদেশিরা। এ পর্যন্ত এক লাখ ৫৫ হাজারের বেশি বিদেশি নাগরিক স্বেচ্ছায় নিবন্ধন করেছেন, যাদের মধ্যে এক লাখ ৩৮ হাজারেরও বেশি ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, “এই কর্মসূচির মাধ্যমে সরকার জরিমানা ও কম্পাউন্ড বাবদ ৭৭ মিলিয়ন রিঙ্গিতের বেশি রাজস্ব আদায় করেছে।”

তিনি আরও বলেন, “স্বেচ্ছায় প্রত্যাবাসনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন বাংলাদেশিরা। দ্বিতীয় অবস্থানে আছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা।” যদিও বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

গত বছর শুরু হওয়া এই উদ্যোগ অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য একটি সম্মানজনক সুযোগ তৈরি করেছে। অনেকেই মামলা ঝুঁকি ছাড়াই স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। কর্মসূচিটি আগামী এপ্রিল পর্যন্ত চলবে। দাতুক লোকমান বলেন, “যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা বৈধ কাগজপত্র নেই, তারা শেষ সময়ের আগেই সুযোগ কাজে লাগান।”

তিনি সতর্ক করে বলেন, “কর্মসূচি শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মালয়েশিয়ার অভিবাসী বিভাগ জানায়, শেষ সময় ঘনিয়ে এলে অংশগ্রহণের হার দ্রুত বাড়ে। তাই সামনের সপ্তাহগুলোতে নিবন্ধনের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পেনিনসুলার মালয়েশিয়া ও ফেডারেল অঞ্চল লাবুয়ানের জন্য এই কর্মসূচির মেয়াদ চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় প্রত্যাবাসনের মাধ্যমে মামলা ছাড়া দেশে ফিরতে পারছেন। অপরাধভেদে ৫০০ বা ৩০০ রিঙ্গিত হারে কম্পাউন্ড এবং প্রতি স্পেশাল পাসের জন্য ২০ রিঙ্গিত ফি দিতে হচ্ছে।