বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের বিধ্বংসী টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ নিমজ্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, টর্পেডো নিক্ষেপ করে ইরানি নৌযানটি ডুবিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০
ছবিঃ সংগৃহীত

ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের বিধ্বংসী টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ নিমজ্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, টর্পেডো নিক্ষেপ করে ইরানি নৌযানটি ডুবিয়ে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার জলসীমার বাইরে সংঘটিত এই হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। লঙ্কান উপপররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন যে ইরানি ফ্রিগেটটি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮০ জন আরোহী নিহত হয়েছেন। পেন্টাগনের ব্রিফিংয়ে হেগসেথ উল্লেখ করেন, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিরাপদ মনে করলেও মার্কিন সাবমেরিনের নিখুঁত নিশানায় জাহাজটি ধ্বংস হয়ে যায়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই হামলাকে কেবল বৃহত্তর অভিযানের সূচনা হিসেবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী সম্মিলিতভাবে ইরানের ওপর আক্রমণ শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বড় আকারের সামরিক পদক্ষেপ আসছে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই ইরানের আকাশসীমা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান হেগসেথ। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পুনর্ব্যক্ত করে বলেন, এই মিশনে সফল হতে যতটুকু সময়ের প্রয়োজন, যুক্তরাষ্ট্র ঠিক ততটুকুই ব্যয় করবে এবং কোনো তাড়াহুড়ো না করে সাফল্যের দিকে এগিয়ে যাবে।