যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ জন নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।
গত ৪ মার্চ, মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেটটি ডুবে যায়। সেই সময় শ্রীলঙ্কার উদ্ধারকারী দল ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে জানানো হয়েছে, জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। এসব মরদেহ শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ডুবুরি দলের চেষ্টা সত্ত্বেও বাকি ২০ জন নাবিকের কোনো হদিস পাওয়া যায়নি। ইরানি সেনাবাহিনী তাদেরকে “অমর” হিসেবে উল্লেখ করেছে।
জানানো হয়েছে, দেনা ফ্রিগেট ফেব্রুয়ারিতে ভারতে আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিয়েছিল, যা যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে হয়েছিল।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, “আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।” তিনি আরও উল্লেখ করেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজে কোনো গোলাবারুদ রাখা যায়নি, ফলে এটি ছিল প্রতিরক্ষাহীন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।
।
ঘটনাটি ঘটে গত ৪ মার্চ, যখন মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেটটি ডুবে যায়। সেই সময় শ্রীলঙ্কার উদ্ধারকারী দল ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে জানানো হয়েছে, জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত হয়েছে। এসব মরদেহ শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ডুবুরি দলের চেষ্টা সত্ত্বেও বাকি ২০ জন নাবিকের কোনো হদিস পাওয়া যায়নি। ইরানি সেনাবাহিনী তাদেরকে “অমর” হিসেবে উল্লেখ করেছে।
জানানো হয়েছে, দেনা ফ্রিগেট ফেব্রুয়ারিতে ভারতে আয়োজিত আন্তর্জাতিক সামরিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিয়েছিল, যা যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে হয়েছিল।
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, “আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।” তিনি আরও উল্লেখ করেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজে কোনো গোলাবারুদ রাখা যায়নি, ফলে এটি ছিল প্রতিরক্ষাহীন।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।
আন্তর্জাতিক
মার্কিন টর্পেডো হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ