বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে চায় ডিবি

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং এক-এগারোর অন্যতম প্রধান নেপথ্য কারিগর লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই সাবেক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে।

মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে চায় ডিবি
ছবিঃ সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং এক-এগারোর অন্যতম প্রধান নেপথ্য কারিগর লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই সাবেক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে।

এর আগে সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে হেফাজতে নেয়।

২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই সময় গঠিত গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে ২০০৮ সালের জুন মাসে তাকে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও ২০১১ সালের জুন মাস পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন।

সাবেক এই জেনারেল ২০১৮ সালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির টিকিটে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দেন। যোগদানের পরদিনই তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছিল।