বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এক হাজার একশোর বেশি শিশু নিহত বা আহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১,১০০ শিশু হতাহত: ইউনিসেফ
গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এক হাজার একশোর বেশি শিশু নিহত বা আহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে চার শিশু এবং কুয়েতে একজন শিশু নিহত বা আহত হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, শিশুদের ওপর হামলা চালানো এবং তাদের জন্য অপরিহার্য জরুরি সেবা ধ্বংস করা কখনোই গ্রহণযোগ্য নয়। ইউনিসেফ সবাইকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।