বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্প্রতি ইরানি সংবাদমাধ্যম 'অ্যালারাবি আলজাদিদ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং রাষ্ট্রের যাবতীয় বিষয় তার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্প্রতি ইরানি সংবাদমাধ্যম 'অ্যালারাবি আলজাদিদ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং রাষ্ট্রের যাবতীয় বিষয় তার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

গত ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত সরাসরি জনসমক্ষে দেখা যায়নি। এমনকি গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত তার প্রথম ভাষণটিও একজন উপস্থাপক পাঠ করেছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল সৃষ্টি হয়। আরাঘচির এই বক্তব্য সেই কৌতূহল নিরসনে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান সবসময়ই ন্যায়সঙ্গত উপায়ে যুদ্ধের অবসান চায়। এ লক্ষ্যে আঞ্চলিক যেকোনো গঠনমূলক উদ্যোগকে তেহরান স্বাগত জানাতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা উদ্যোগ আলোচনার টেবিলে আসেনি।

হরমুজ প্রণালীর নৌ-চলাচল নিয়ে ইরান সরকারের অবস্থান পরিষ্কার করে আরাঘচি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য উন্মুক্ত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর থাকবে না। অর্থাৎ নির্দিষ্ট কিছু দেশ বাদে সবার জন্যই এই রুটটি ব্যবহারের সুযোগ বহাল রেখেছে ইরান।