রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস। অসুস্থ অবস্থায় বর্ষীয়ান এই সংসদ সদস্য হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার ১২ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি এই দোয়া ও শুভকামনা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এই দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছিলেন ৫৪ হাজার ১২৭ ভোট। নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অসুস্থ নেতার প্রতি এমন সহমর্মিতা রাজনৈতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।