বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মিরপুরে শাড়ির গোডাউনে আগুন

রাজধানীর মিরপুরে একটি শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মিরপুরে শাড়ির গোডাউনে আগুন
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত গভীর রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের প্যারিস রোড এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গুদামে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দমকল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।