শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মৌলভীবাজারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মুর্শেদ মুন্না

শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা ও সৃজনশীল কাজের স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না। সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা অঙ্গনে আনন্দ ও প্রশংসার সাড়া পড়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন শিক্ষাবিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ স্বীকৃতি অর্জন করেছেন।

তার কর্মদক্ষতা, শিক্ষাব্যবস্থার উন্নয়নে অবদান এবং সৃজনশীল উদ্যোগ মূল্যায়নের ভিত্তিতেই তাকে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে।

মুর্শেদ আহমদ মুন্নার এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষা উন্নয়নে তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।