বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

মুক্তির আগেই শীর্ষে শাহরুখের ‘কিং’

’মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। গত বছর প্রকাশিত টিজার ঝলক দেখার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে। সেই উন্মাদনারই স্বীকৃতি মিলেছে জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে, যেখানে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘কিং’।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়, আইএমডিবি জানিয়েছে—বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধান তথ্য বিশ্লেষণ করেই এই র‌্যাংকিং তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজভিউয়ের ভিত্তিতে তালিকাটি নির্ধারণ করা হয়।

এর ফলে স্পষ্ট হয়েছে, এই আগ্রহ শুধু ভারতীয় দর্শকদের মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি দর্শকদের আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আইএমডিবি প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় স্থান পেয়েছে মোট ২০টি ছবি, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। তালিকায় সবচেয়ে বেশি—১০টি হিন্দি ভাষার সিনেমা। এর বাইরে রয়েছে পাঁচটি তেলেগু, তিনটি তামিল এবং একটি করে মালয়ালম ও কন্নড় ভাষার ছবি।

শীর্ষ পাঁচের তালিকায় ‘কিং’-এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, ছবিতে মূল ভিলেনের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে, আর বিশেষ একটি ভূমিকায় থাকবেন আরশাদ ওয়ারসি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।