বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রীনগর উপজেলার ফেরীঘাট সংলগ্ন এলাকায় আজ সোমবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩২ বর্ষী মনীষা, যার স্থায়ী ঠিকানা ঢাকা জেলার দোহার এলাকায়

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রীনগর উপজেলার ফেরীঘাট সংলগ্ন এলাকায় আজ সোমবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩২ বর্ষী মনীষা, যার স্থায়ী ঠিকানা ঢাকা জেলার দোহার এলাকায়।

স্থানীদের বরাতে পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের ফেরীঘাট পয়েন্টে সড়ক অতিক্রম করছিলেন ওই নারী। ঠিক তখনই রাজধানীমুখী 'আরাম' পরিবহনের একটি বাস তাকে সজোরে আঘাত করে। পরিবহনটির ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন।

ঘটনার বিবরণ দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলছে