সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় লেবু খাওয়ানোর কথা বলে তাকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান আব্দুল মান্নান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানতে পেরে শিশুটির মা দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে আটক করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।