মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

মুসলিম বিশ্বের ৮ দেশ ট্রাম্পের শান্তি পরিষদে যোগদানের ঘোষণা

বিশ্ব রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে মুসলিম বিশ্বের আটটি প্রভাবশালী দেশ যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

মুসলিম বিশ্বের ৮ দেশ ট্রাম্পের শান্তি পরিষদে যোগদানের ঘোষণা

বিশ্ব রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে মুসলিম বিশ্বের আটটি প্রভাবশালী দেশ যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানান। সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের প্রতিনিধি এই পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’।

শান্তি পরিষদটি মূলত ২০২৭ সালের শেষ নাগাদ যুদ্ধোত্তর গাজার ব্যবস্থাপনা তদারকি করবে। তবে ওয়াশিংটনের পরিকল্পনা রয়েছে এটিকে দীর্ঘমেয়াদে বৈশ্বিক সংঘাত নিরসনের একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার।

বোর্ড গঠনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সদস্যপদ ও পরিচালনার নিয়ম। ট্রাম্প নিজেই বোর্ডের ‘আজীবন চেয়ারম্যান’ হবেন। স্থায়ী সদস্য হওয়ার শর্ত হিসেবে প্রতিটি দেশকে এক বিলিয়ন মার্কিন ডলার ফি প্রদান করতে হবে। এর আগে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত বোর্ডে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ করলেও সৌদি আরবের সিদ্ধান্ত নিয়ে জল্পনা ছিল। ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানান। অবশেষে রিয়াদসহ সব দেশ যোগ দেওয়ায় ট্রাম্পের এই উদ্যোগ কূটনৈতিকভাবে বড় সাফল্য হিসেবে দেখানো হচ্ছে।

বোর্ড বছরে কয়েকবার বৈঠক করবে। তবে গাজার দৈনন্দিন প্রশাসনিক ও ব্যবস্থাপনার জন্য একটি উপ-কমিটি ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’ দায়িত্ব পালন করবে। শুক্রবার এক্সিকিউটিভ বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রয়েছেন। মুসলিম দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের অধিকারকে ভিত্তি করে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই বোর্ডে যুক্ত হয়েছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আমন্ত্রণ গ্রহণ করে বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছেন। তার বক্তব্য, বিশ্বজুড়ে প্রভাবশালী নেতাদের এই বোর্ডে থাকা জরুরি। তিনি দাবি করেন, জাতিসংঘের ব্যর্থতা পূরণে বোর্ড কার্যকর ভূমিকা রাখবে এবং বড় সংঘাত নিরসনে সহায়ক হবে। তবে কিছু দেশে সংসদীয় অনুমোদনের জটিলতার কারণে বোর্ডে যোগদানের ক্ষেত্রে দেরি হতে পারে বলেও ট্রাম্প স্বীকার করেছেন।

Source: টাইমস অব ইসরায়েল