বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

রবিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে জানা যায়, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যের উদ্দেশে যাত্রাকালে নৌকাটি উল্টে যায়।

ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত না হলেও অতিরিক্ত যাত্রী ও রাতের অন্ধকারে চলাচলকে সম্ভাব্য ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।